বিড়ি-সিগারেট বিক্রি হারাম কি? শায়খ আহমাদুল্লাহ যা বললেন
বিড়ি-সিগারেট বিক্রি হারাম কি? শায়খ আহমাদুল্লাহ যা বললেন

ধর্মে ব্যবসাকে হালাল ও উৎসাহিত করা হয়েছে। কিন্তু নিষিদ্ধ পণ্যের ব্যবসা ও তার উপার্জন হারাম কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। বিশেষ করে বাংলাদেশে সিগারেট ও বিড়ি নিয়ে এই প্রশ্নটি বেশি দেখা যায়।

শায়খ আহমাদুল্লাহর বক্তব্য

জনপ্রিয় আলেম ও আলোচক শায়খ আহমাদুল্লাহ এ প্রসঙ্গে বলেন, ইসলামে যে বস্তু পান করা, খাওয়া বা ব্যবহার করা হারাম, তার কেনাবেচাও হারাম। যে দোকানদার এসব পণ্য বিক্রি করে, তার উপার্জনও হালাল নয়।

শুধু হারাম পণ্যের লাভ নাজায়েজ

তিনি আরও ব্যাখ্যা করেন, একটি দোকানে বিভিন্ন পণ্য থাকতে পারে। শুধু একটি পণ্যের কারণে বাকি সব পণ্যের বিক্রি নাজায়েজ বা গুনাহের হবে না। বিড়ি বা সিগারেট বিক্রি করে যে লাভ আসে, সেটুকুই নাজায়েজ হবে। দোকানের অন্যান্য হালাল পণ্যের বিক্রিত অর্থ হালাল থাকবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভেজাল মেশানো নিষিদ্ধ

শায়খ আহমাদুল্লাহ ভেজাল মেশানো প্রসঙ্গে বলেন, কোনো হালাল পণ্যে যদি ভেজাল মিশিয়ে বেশি লাভের আশায় বিক্রি করা হয়, তাহলে সেটি হারাম হয়ে যাবে। তাই ব্যবসায়ীদের কোনো পণ্যের সঙ্গেই ভেজাল মেশানো উচিত নয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ