ছুটির পর ঢাকাগামী লঞ্চে যাত্রীদের ভিড়, নিরাপত্তা ঝুঁকি
ছুটি শেষে দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী যাত্রীদের চাপে চাঁদপুর লঞ্চঘাটে উপচে পড়া ভিড়। লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন, টিকিট কারসাজি ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যাত্রীরা। বিআইডব্লিউটিএ কঠোর নজরদারির আশ্বাস দিয়েছে।


