কামরাঙ্গীর চরে নারীর আত্মহত্যা, প্রেমের সম্পর্কে জড়িত থাকার অভিযোগ
কামরাঙ্গীর চরে নারীর আত্মহত্যা, প্রেমের সম্পর্কে জড়িত থাকার অভিযোগ

রাজধানীর কামরাঙ্গীর চরের আচারওয়ালা ঘাট এলাকায় মিতু আক্তার (২২) নামের এক নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার আজিজ মাদবরের মেয়ে এবং মালয়েশিয়া প্রবাসী রনি সর্দারের স্ত্রী। বর্তমানে কামরাঙ্গীচর আচারওলারঘাটে বসবাস করতেন। সোমবার (১৮ মে) রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ

মৃতার ফুপু ডালিয়া বেগম জানিয়েছেন, পাঞ্জাবি ও শাড়ির কারখানার মালিক রিয়াজের সঙ্গে সম্পর্ক হয় মিতুর। প্রায়ই তাদের মধ্যে দেখা-সাক্ষাৎ ও কথাবার্তা হতো। বিষয়টি আত্মীয়-স্বজনদের চোখে পড়ে। এগুলো নিয়ে মৃতার ছোট ভাই মুন্নাসহ স্বজনরা তাকে বোঝানোর চেষ্টা করেন ও বকাঝকা করেন। বিষয়টি সে রিয়াজকে জানিয়ে গলায় ফাঁস দেয়।

তিনি বলেন, “বিষয়টি রিয়াজ আমাদের জানায়, মিতু গলায় ফাঁস দিচ্ছে। তবে তার সঙ্গে আর কী কথা হয়েছে— তা সে বলেনি। পরে আমরা গিয়ে দেখি তার দরজা বন্ধ। ডাকাডাকি করে কোনও সারাশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পাই, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার ও মৃত্যু

তিনি জানান, তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে রাত সোয়া আটটায় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পারিবারিক পটভূমি

মৃতের স্বজনদের সূত্রে জানা যায়, মিতুর আগে একটি বিয়ে হয়েছিল। তার সঙ্গে ডিভোর্স হয়ে যায়। পরে গত আট মাস আগে মালয়েশিয়া প্রবাসী রনি সর্দারের সঙ্গে তার বিয়ে হয়। তার এক পুত্র সন্তান রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ