ইরানের নতুন হামলায় আমিরাতে তিনজন আহত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে তিনজন আহত

সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে নতুন করে ইরান আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়েছে। ফলে এই আঘাতে দেশটিতে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৮ মে) ইরান থেকে এ হামলা চালানো হয়। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এপি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

হামলার বিবরণ

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান নতুন করে দুটি ব্যালিস্টিক মিসাইল ও তিনটি ড্রোন ছুঁড়েছে। এতে তিনজন আহত হয়েছেন। তবে মিসাইল ও ড্রোনগুলো ঠেকিয়ে দেওয়া হয়েছে। মিসাইল ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিহতের পরিসংখ্যান

মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইরানের ছোড়া ৫৫১টি ব্যালাস্টিক মিসাইল, ২৯টি ক্রুজ মিসাইল এবং ২ হাজার ২৬৩টি ড্রোন প্রতিহত করা হয়েছে। এদিকে উপকূলবর্তী এলাকাগুলোতে হামলা হলেও আমিরাতের মূল ভূখণ্ডে কোনো ধরনের মিসাইল বা ড্রোন হামলার ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ