জেলেনস্কি: পুতিন শুরু করেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ, থামাতেই হবে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন। তাকে থামানোর জন্য সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের ওপর জোর দিয়েছেন তিনি।


