হরমুজ প্রণালি ইরানের অধিকার, বললেন উপ-স্পিকার
হরমুজ প্রণালি ইরানের অধিকার: উপ-স্পিকার

ইরানের পার্লামেন্টের উপ-স্পিকার আলি নিকজাদ বলেছেন, হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করা তাদের প্রাকৃতিক অধিকার। গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটটি তার আগের অবস্থানে আর ফিরে যাবে না বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার (১ মে) বার্তাসংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

উপ-স্পিকারের বক্তব্য

উপ-স্পিকার বলেছেন, ‘হরমুজ প্রণালি কোনো আন্তর্জাতিক জলপথ নয়। এটি ইরানের অধিকার... আর আমরা আমাদের এই বৈধ অধিকারের প্রতি দৃঢ় থেকে দৃঢ় প্রতিজ্ঞ।’ তার এই মন্তব্য ইরানের অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে।

যুদ্ধের প্রেক্ষাপট

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন যুদ্ধ চলে। যুদ্ধের একেবারে শুরুতেই হরমুজ বন্ধ করে দেয় ইরান। যুদ্ধে হামলা ও পাল্টা হামলার মধ্যে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ও যুক্তরাষ্ট্র। যা এখনো চলছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সূত্র: আল-জাজিরা

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ