সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, চলতি মাসে ১১
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, চলতি মাসে ১১

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। এ নিয়ে গত দুদিনে সিলেটে পাঁচ শিশু মারা গেল। আর চলতি মাসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

বর্তমানে ১৯০ জন চিকিৎসাধীন

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ১৯০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৬৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ৮০ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। সন্দেহভাজন ১৯০ জন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৭ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন আছেন। বাকিরা বিভাগের অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালের পরিচালকের তথ্য

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, সকাল ৯টা ও ১০টায় শিশু দুটির মৃত্যু হয়েছে। হামের উপসর্গ ছাড়াও নানা রোগে আক্রান্ত ছিল শিশু দুটি। এর আগে শুক্রবার একই দিনে তিন শিশুর মৃত্যু হয় হামের উপসর্গ নিয়ে।

এর আগে শনিবার (২৫ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে তিন শিশু মারা গেছে। মারা যাওয়া এই তিন শিশুর মধ্যে একজন সিলেটের জালালাবাদ এলাকার ৯ মাসের হুমায়রা, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া অপর দুইজন সুনামগঞ্জের দিরাই উপজেলার ১০ মাসের আরিফ ও ৫ মাসের তৌফিক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ