গাজীপুরে ১২০ মণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
গাজীপুরে ১২০ মণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

গাজীপুরের গাছা থানাধীন উত্তর খাইলকৈর এলাকার মোক্তার বাড়ি রোডে মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ আফ্রিকান ১২০ মণ মাগুর মাছ জব্দ করা হয়েছে। রোববার (১০ মে) এ অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক।

অভিযানের বিবরণ

তিনি বলেন, অভিযান চলাকালে দেখা যায় কয়েকটি পুকুরে অস্বাস্থ্যকর ও দূষিত কালো পানিতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করা হচ্ছে। এসব মাছের খাদ্য হিসেবে মৃত মুরগির দেহাংশ ও নাড়ি-ভুঁড়ি ব্যবহার করা হচ্ছিল, যা মারাত্মকভাবে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ।

দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি

অভিযানকালে পুকুরগুলোতে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়তে দেখা যায়, যা আশপাশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। তারা জানান, দুর্গন্ধের কারণে আশপাশের শিশুদের মধ্যে অসুস্থতা দেখা দিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জরিমানা ও ধ্বংস

অভিযানে কয়েকটি পুকুর থেকে আনুমানিক ১২০ মণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। এ সময় কবির হোসেন নামের একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। মোবাইল কোর্ট চলাকালে সিনিয়র মৎস্য কর্মকর্তা গাজীপুর সদর আবু সামা প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন। পরবর্তীতে জব্দকৃত মাছ ও সংশ্লিষ্ট সামগ্রী বিধিমোতাবেক ধ্বংস করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ