রাজধানীর বাংলশাল এলাকায় একটি হার্ডওয়্যার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার সকালে টেকেরহাট লেনের ওই দোকানে এ ঘটনা ঘটে।
দগ্ধদের পরিচয়
দগ্ধরা হলেন মিরাজ (২৫), ইফাত (২০) ও রকি (২৬)। দোকানের ম্যানেজার রাফিন জানান, সকাল ১১টার দিকে বৈদ্যুতিক সুইচ চালু করতেই হঠাৎ আগুন লেগে যায়। এতে ওই তিন শ্রমিক দগ্ধ হন।
চিকিৎসা ও অবস্থা
তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রতিষ্ঠানের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ইফাতের শরীরের ২৫ শতাংশ, রকির ২৩ শতাংশ এবং মিরাজের ২ শতাংশ পুড়ে গেছে। ইফাতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।



