২৪ ঘণ্টায় হামে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৫
২৪ ঘণ্টায় হামে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশু এবং হামে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে ৬৫টি শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

হামের হালনাগাদ প্রতিবেদন

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম–বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ২০৫টি শিশুর হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৮টি শিশু।

মায়ের কান্না

মৃত সন্তানের কপালে মাথা রেখে কান্নায় ভেঙে পড়েন মা শিউলি আক্তার। হামের প্রকোপে শিশুদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অনেক পরিবারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বাস্থ্য অধিদপ্তর হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি সচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা নেওয়া।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ