দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে তিন জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য
শনিবার (৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয় ১ হাজার ৪৩৫ শিশুর। এর মধ্যে নিশ্চিত হাম ৪৮৯ জনের।
মৃত্যুর পরিসংখ্যান
হাম ও হামের উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে সারা দেশে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয় ৬১ জনের এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৯১ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত (পরীক্ষায় প্রমাণিত) হয়েছে ৬ হাজার ৯৮৯ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪৭ হাজার ৬৫৬ জন।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ক্ষতি
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এই বিভাগে হাম ও হাম সন্দেহে ১৭৩ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৮০ জন।



