বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে এখন পর্যন্ত ৩১ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন শিশুর হাম নিশ্চিত হওয়া গেছে। বাকি ২৮ জন হাম রোগে আক্রান্ত সন্দেহে মারা গেছে।
মৃত্যুর বিবরণ
শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডাক্তার লোকমান হাকিম। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন পটুয়াখালী সদরের মোহাম্মাদউল্লাহ (১০ মাস)। অপরজন একই জেলার আয়শা (৭ মাস)। তারা দুজনই শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
বিভাগীয় পরিসংখ্যান
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, বিভাগে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ৫৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৫৬০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৩ জন। বিভাগে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ জনের।



