সিলেটে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ৩৪
সিলেটে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট ৩৪

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হামের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৪ জন রোগী। শনিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগী প্রতিবেদনে’ এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। মৃতরা হলেন মৌলভীবাজারের কুলাউড়ার আবুল কালামের পাঁচ মাস বয়সী পুত্র আল সাইফ এবং সুনামগঞ্জের ছাতকের আবুল হোসেনের আট মাস বয়সী কন্যা রাফা আক্তার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৩৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে সর্বোচ্চ ১২৩ জন রোগী শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে এবং ৭৪ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ