নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে চট্টগ্রামে গ্রেফতার ৭০
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে চট্টগ্রামে গ্রেফতার ৭০

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল করার অভিযোগে ৭০ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার (১ জুন) রাতে ও মঙ্গলবার (২ জুন) সকালে সিএমপির ১৬ টি থানার অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মী

গ্রেফতারকৃতদের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে বেশিরভাগই ছাত্রলীগের নেতাকর্মী। সংশ্লিষ্টরা জানান, সোমবার সকালে নগরীর জিইসি মোড়ে শতাধিক নেতাকর্মী মিছিল বের করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলের একটি ছবি সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেন।

পুলিশের অভিযান ও আইনগত ব্যবস্থা

পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। এরপর একযোগে অভিযান শুরু করে পুলিশ সোমবার রাতভর ও মঙ্গলবার সকাল পর্যন্ত ৭০ জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ব্যাপারে সিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ জানান, সোমবারের মিছিলের ঘটনায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ