ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অভিযান চালিয়ে অর্ধশতাধিক দালালকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও জাল নথি জব্দ করা হয়।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে রেকর্ড উৎপাদন
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় কেন্দ্রটি ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে, যা আগের সর্বোচ্চ উৎপাদনকে ছাড়িয়ে গেছে।
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৪ নিহত
ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।
বিধানসভা নির্বাচনে বিজেপির জয়
ভারতের চার রাজ্যের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি, তামিলনাড়ুতে বিজয় এবং কেরালায় কংগ্রেসের প্রত্যাবর্তন হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।' এদিকে মমতার বাড়ির বাইরে বিজেপি কর্মীরা 'জয় শ্রী রাম' স্লোগান দেন।
বন্যার আশঙ্কা হাওরাঞ্চলে
হাওরাঞ্চলের ৮ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে চুক্তিটি সংবিধান ও জনস্বার্থের পরিপন্থী বলে দাবি করা হয়েছে।



