গেস্টরুমের বিরুদ্ধে ব্যানার টানালো ছাত্রদল, অভিযোগে শিবিরের নাম
গেস্টরুমের বিরুদ্ধে ব্যানার টানালো ছাত্রদল

গেস্টরুম ও গণরুম সংস্কৃতির বিরুদ্ধে সচেতনতা তৈরির অংশ হিসেবে মেসেঞ্জারের বিভিন্ন স্ক্রিনশট দিয়ে ‘গেস্টরুমের আমলনাম’ শিরোনামে একটি ব্যানার টানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা। ব্যানারে ইসলামী ছাত্রশিবির ও হল সংসদের নেতাসহ মোট ছয়জনকে গেস্টরুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উল্লেখ করা হয়েছে এবং তাদের কয়েকটি মেসেজের স্ক্রিনশটও দেখানো হয়েছে।

ব্যানার টানানোর ঘটনা

রবিবার (৩ মে) রাতে হলটির অথিতি কক্ষে এই ব্যানার টানানো হয়। ছাত্রদলের হল পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, হলের নবীন শিক্ষার্থীদের সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত সরকারের আমলে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্তৃক গণরুম-গেস্টরুম নির্যাতনের কয়েকটি কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করে কয়েকজন শিক্ষার্থী। পরবর্তী সময়ে সেগুলো ব্যবহার করে ব্যানার টানান তারা।

ছাত্রদল নেতার বক্তব্য

কর্মসূচির বিষয়ে হল শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামসুল হক আনান বলেন, “গুপ্ত শিবির ছাত্রলীগের মধ্যে ‘গুপ্ত’ থেকে গেস্টরুম নেওয়া ও শিক্ষার্থীদের উপর নির্যাতনের কাজ করতো। এগুলো তাদের নিজেদের ‘বিশুদ্ধ ছাত্রলীগ’ প্রমাণ করার অন্যতম একটি পন্থা ছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

“৫ আগস্ট পরবর্তী সময়ে দেখা যায় যে, তাদের বেশিরভাগই শিবির-রুপে আত্মপ্রকাশ করে। তাদের এই ভন্ডামি আমরা প্রমাণসহ গেস্টরুমে টাঙ্গিয়ে দিয়েছি, যেখানে দেখা যায় যে তারা কীভাবে শিক্ষার্থীদের ওপরে এই নির্যাতনগুলো করে নিজেরা ছাত্রলীগের সব সুযোগ-সুবিধা ভোগ করেছে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযুক্তদের তালিকা

এই ঘটনায় মোট ৬ জনকে অভিযুক্ত করেছেন তারা। অভিযুক্তদের মধ্যে রয়েছেন— হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল সাদিক তাহছিন, কার্যনির্বাহী সদস্য তাসনিম রুবাইয়াত, আরাফ মাহমুদ, মো. হাসান আল বান্না, মুস্তাকিম রহমান এবং মাহমুদুল হাসান। মাহমুদুল হাসানকে জহুরুল হক হল ছাত্রশিবিরের সেক্রেটারি হিসেবে দাবি করেছে ছাত্রদল।

আহ্বায়কের মন্তব্য

এই বিষয়ে হল ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান আসিফ বলেন, “অতীতে ছাত্রলীগের পরিচয়ের আড়ালে থেকে কিছু ব্যক্তি গেস্টরুম নির্যাতনের সঙ্গে যুক্ত ছিল, যারা বর্তমানে একটি বিশেষ ছাত্রসংগঠনের পরিচয়ে সক্রিয় রয়েছে। এই ধরনের ব্যক্তিদের বিষয়ে নবীনদের সতর্ক করতেই আগের ঘটনার তথ্য ও বিবরণ উপস্থাপন করা হয়েছে।”