গোসলের সময় কনট্যাক্ট লেন্স না খুললে অন্ধ হওয়ার ঝুঁকি
গোসলের সময় কনট্যাক্ট লেন্স না খুললে অন্ধ হওয়ার ঝুঁকি

গোসলের সময় কনট্যাক্ট লেন্স পরে থাকা অনেকের কাছেই তেমন গুরুত্বের বিষয় মনে না হলেও, এটি মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এমনই এক সতর্কবার্তা দিয়েছেন ২০ বছর বয়সী মার্কিন তরুণী গ্রেস জামিসন। ছুটি কাটাতে ডোমিনিকান রিপাবলিকে গিয়ে একদিন গোসলের সময় কনট্যাক্ট লেন্স না খুলেই পানি ব্যবহার করেন তিনি। এই সামান্য অসতর্কতার ফলেই তার চোখে ‘অ্যাকান্থামিবা’ নামের এক ধরনের জীবাণু সংক্রমণ ঘটে।

ভুল নির্ণয়ে সংক্রমণ আরও বাড়ে

দেশে ফেরার কয়েক সপ্তাহ পর উপসর্গ দেখা দিলেও শুরুতে রোগটি সঠিকভাবে ধরা পড়েনি। প্রথমে একজন চক্ষু বিশেষজ্ঞ ভুল নির্ণয় করে তাকে স্টেরয়েড ড্রপ দেন, যা সংক্রমণ কমানোর বদলে আরও বাড়িয়ে তোলে। মাত্র এক সপ্তাহের মধ্যে ‘অ্যাকান্থামিবা কেরাটাইটিস’ নামে এই গুরুতর সংক্রমণের কারণে তিনি সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারান। প্রায় দুই মাস তিনি অন্ধ অবস্থায় ছিলেন। পরে সঠিক চিকিৎসা শুরু হলে কিছুটা উন্নতি হয়, তবে এখনো তিনি পুরোপুরি সুস্থ নন।

চিকিৎসার পরও স্থায়ী ক্ষতি

চিকিৎসার পর কিছুটা দৃষ্টি ফিরে এলেও তার ডান চোখ এখনো অন্ধ। বাম চোখেও স্থায়ী দাগের কারণে স্বাভাবিকভাবে দেখতে পারেন না, শুধু আলো অনুভব করতে পারেন। ভবিষ্যতে তার অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। এই ভয়াবহ অভিজ্ঞতার কথা তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সবাইকে সতর্ক করছেন। তার পরামর্শ—কনট্যাক্ট লেন্স পরে কখনোই পানির সংস্পর্শে যাওয়া উচিত নয়, কারণ এতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশেষজ্ঞদের সতর্কতা

বিশেষজ্ঞদের মতে, কনট্যাক্ট লেন্স ব্যবহারকারীদের কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। যেমন—গোসল বা সাঁতারের সময় লেন্স না পরা, শুধুমাত্র নির্ধারিত লেন্স সলিউশন ব্যবহার করা, নিয়মিত সলিউশন পরিবর্তন করা, লেন্স ধরার আগে হাত পরিষ্কার রাখা এবং লেন্স পরে না ঘুমানো। এছাড়া চোখে কোনো সমস্যা দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র: এনডিটিভি

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ