তামিলনাড়ু নির্বাচনে বিজয়ের দল সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০ আসন দূরে
তামিলনাড়ু নির্বাচনে বিজয়ের দল সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে

তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে চমক দেখিয়ে ১০৮ আসন জয়ের পরও সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০ আসন দূরে রয়েছে জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্ট কাজগম (টিভিকে)। ফলে সরকার গঠনের লক্ষ্যে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে সাক্ষাতের সময় চেয়ে আবেদন করেছে দলটি। সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

সরকার গঠনে জোট আলোচনা

সূত্রের তথ্য অনুযায়ী, সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্ল্যান বি সক্রিয় করেছে টিভিকে। সরকার গঠনে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে মঙ্গলবার (৫ মে) সকাল ১০টায় দলীয় কার্যালয়ে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন বিজয়।

জোট গঠনের সম্ভাবনা

জোট গঠনের বিষয়ে সূত্র জানিয়েছে, সরকার গঠনে টিভিকে-কে সমর্থন দেওয়ার বিষয়ে ইতিবাচক কংগ্রেস ও পিএমকে। তবে বিনিময়ে তারা প্রত্যেকে দুটি করে মন্ত্রীপদ দাবি করেছে। অন্যদিকে বাম দলগুলো অভ্যন্তরীণ আলোচনা চালালেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এছাড়া ভিদূথালাই চিরুথাইগাল কাজি (ভিসিকে) এবং দেশিয়া মুরোপোক্কু দ্রাবিড় কাজি (ডিএমডিকে)-এর মতো আঞ্চলিক দলগুলো পরিস্থিতির চূড়ান্ত ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শেষ পর্যন্ত বিজয় প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা জোগাড় করে সরকার গঠন করতে পারেন কি না, এখন সেটিই দেখার বিষয়।

নির্বাচনের ফলাফল

উল্লেখ্য তামিলনাড়ুর মোট ২৩৪টি আসনের সবকটিতেই ফলাফল ঘোষিত হয়েছে। এতে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে টিভিকে। এম কে স্টালিনের নেতৃত্বাধীন দ্রাবিড় মুনেত্র কাজগম (ডিএমকে) ৫৯টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং এআইএডিএমকে পেয়েছে ৪৭টি আসন। এছাড়া অন্যান্য দলগুলোর মধ্যে কংগ্রেস ৫টি এবং পাত্তালি মাক্কাল কাজি (পিএমকে) ৪টি আসনে জয় পেয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ