রসায়ন ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্নোত্তর
রসায়ন ১ম পত্রের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে এই আয়োজন। শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হবে এই প্রশ্নগুলো।
প্রশ্ন ১-১০: ল্যাব নিরাপত্তা ও যন্ত্রপাতি
- শরীরের কোনো স্থানে অ্যাসিড ছিটকে পড়লে ল্যাবে প্রাথমিক চিকিৎসা দিতে ব্যবহৃত হয় কোনটি? উত্তর: খ. 5% NaHCO3
- ল্যাবরেটরিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে নিচের কোন প্রাথমিক ব্যবস্থা নিলে ভুল হবে? উত্তর: খ. নিরাপদ চশমা পকেটে থাকা
- নিচের কোনটি বিষাক্ত বা টক্সিক জাতীয় পদার্থ? উত্তর: ঘ. টলুইন
- ল্যাবরেটরিতে সর্বোত্তম পরিষ্কার হিসেবে ব্যবহৃত হয় কোনটি? উত্তর: গ. ক্রোমিক অ্যাসিড মিশ্রণ
- আয়তনিক ফ্লাস্ক ব্যবহৃত হয় কোন কাজে? উত্তর: গ. প্রমাণ দ্রবণ তৈরিতে
- কেলাসিত রাসায়নিক পদার্থকে শুষ্ককরণে ব্যবহৃত হয় কোন গ্লাস যন্ত্রটি? উত্তর: খ. ডেসিকেটর
- নিচের কোন পদার্থটিকে বুনসেন বার্নারে সরাসরি তাপ দেওয়া যায় না? উত্তর: ক. মিথানল
- ল্যাবরেটরিতে H2S গ্যাস সরাসরি ব্যবহার না করে নিচের কোনটি ব্যবহার করা যাবে? উত্তর: খ. CH3CSNH2
- সূক্ষ্মভাবে স্বল্প আয়তন তরল পরিমাপ করতে কোনটি ব্যবহৃত হয়? উত্তর: গ. বুরেট
- ব্যবহারিক ক্ষেত্রে বিষাক্ত বেনজিনের বিকল্পরূপে ব্যবহৃত হয় কোনটি? উত্তর: ঘ. টলুইন
প্রশ্ন ১১-১৫: রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ও বিশ্লেষণ
- ১১. ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে— i. তীব্র জারক ও বিজারক পদার্থকে এক সঙ্গে রাখা যাবে না; ii. রিএজেন্ট বোতলগুলোকে এমএসডিএস পদ্ধতিতে সংরক্ষণ করা উচিত; iii. ল্যাবরেটরির রাসায়নিক দ্রব্য একটি শক্তিশালী জারক। উত্তর: ক. i ও ii
- ১২. ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দ্বারা কাচযন্ত্র পরিষ্কার করতে কোন ধরনের বিক্রিয়া ঘটে? উত্তর: ঘ. জারণ
- ১৩. ল্যাবরেটরিতে সেমিমাইক্রো বিশ্লেষণ পদ্ধতির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো— i. পরিবেশদূষণের ঝুঁকি হ্রাসকরণ; ii. অপচয় রোধ ও ব্যয় হ্রাস; iii. বিশ্লেষণ কাজের সময় হ্রাস। উত্তর: ক. i ও ii
- ১৪. গাঢ় H2SO4-এর বৈশিষ্ট্য— i. সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ; ii. পানিশোষী পদার্থ; iii. ত্বকের সংস্পর্শে ক্ষত সৃষ্টি করে। উত্তর: ঘ. i, ii ও iii
- ১৫. K2Cr2O7-এর বৈশিষ্ট্য— i. প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ; ii. ক্রোমিক অ্যাসিড মিশ্রণ তৈরিতে ব্যবহৃত হয়; iii. একটি শক্তিশালী জারক। উত্তর: ঘ. i, ii ও iii
চিন্ময় কুমার দাস, শিক্ষক, খুলনা জিলা স্কুল, খুলনা।


