প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা বাড়াতে সর্বোচ্চ গুরুত্ব
প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা বাড়াতে সর্বোচ্চ গুরুত্ব

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা বৃদ্ধি ও সুযোগ-সুবিধা সম্প্রসারণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওয়ান টিচার ওয়ান ট্যাব স্কিল

মাহদী আমিন বলেন, ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব স্কিল’ প্রকল্পের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ আরও বাড়বে। একটি ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে তারা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পাবেন এবং কারিকুলাম ডিজিটাল হবে। এতে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিকভাবেও তারা ক্ষমতায়িত হবেন।

শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন

সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা বাড়ানো ও তাদের সুযোগ-সুবিধার দিকে নজর দেওয়া। এর মাধ্যমে শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কর্মশালার অধিবেশন

উদ্বোধনী পর্ব শেষে পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান, সফট স্কিল উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, বৈশ্বিক প্রতিযোগিতা, ডিজিটাল রূপান্তর, ডিজিটাল সাক্ষরতা, কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, গবেষণায় উৎকর্ষ, আন্তর্জাতিকীকরণ, গভর্ন্যান্স, মান নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে আলোচনা ও সুপারিশ প্রণয়ন করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ