নোবিপ্রবি বন্ধুসভায় ম্যাক্সিম গোর্কির ‘মা’ উপন্যাস নিয়ে পাঠচক্র
নোবিপ্রবি বন্ধুসভায় ‘মা’ উপন্যাস পাঠচক্র

প্রখ্যাত সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির বিখ্যাত উপন্যাস ‘মা’ নিয়ে পাঠচক্রের আসর করেছে নোবিপ্রবি বন্ধুসভা। ৫ মে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

উপন্যাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা

পাঠচক্রে উপন্যাসটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বন্ধুরা। আলোচনায় উঠে আসে, ‘মা’ শুধু একটি উপন্যাস নয়; এটি শ্রমিক শ্রেণির সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিপ্লবী চেতনার এক শক্তিশালী প্রতিচ্ছবি। একজন সাধারণ, নির্যাতিত ও ভীতসন্ত্রস্ত মায়ের জীবনে কীভাবে ধীরে ধীরে পরিবর্তন আসে এবং তিনি কীভাবে ছেলের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাহসী ও সচেতন হয়ে ওঠেন—তা অত্যন্ত হৃদয়স্পর্শীভাবে তুলে ধরেছেন লেখক।

পাঠকের মনে গভীর প্রভাব

উপন্যাসটি পাঠকের মনে গভীরভাবে নাড়া দেয়। কারণ, এতে ভালোবাসা, ত্যাগ ও ন্যায়ের পক্ষে লড়াইয়ের অনুপ্রেরণামূলক বার্তা রয়েছে। আলোচনায় অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন যে ‘মা’ আমাদের শেখায়—সময়ের প্রয়োজনে একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাধারণ সম্পাদক সানজিদ মুনতাসীর বলেন, ‘পাঠচক্র কেবল বই পড়ার আয়োজন নয়, এটি চিন্তা, অনুভব ও সমাজকে নতুনভাবে দেখার একটি মাধ্যম। “মা” উপন্যাস আমাদের মানবতা, সাহস ও পরিবর্তনের শক্তিকে উপলব্ধি করতে শেখায়।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সানজিদা রিয়া, অর্থ সম্পাদক রেহেনা আক্তার, প্রচার সম্পাদক ফজল হোসেন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক অমিত হাসান, বন্ধু ফারিয়া হোসাইন ও তুহিন শুভ্র বসু।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ