রসায়ন: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়-১১)
নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর নির্বাচন করুন।
প্রশ্ন ১: পেট্রোলিয়ামে কত শতাংশ পেট্রল বা গ্যাসোলিন থাকে?
ক. ৫ শতাংশ, খ. ৬ শতাংশ, গ. ৮ শতাংশ, ঘ. ১০ শতাংশ। উত্তর: ক. ৫ শতাংশ
প্রশ্ন ২: পেট্রোলিয়ামে কত শতাংশ ন্যাপথা থাকে?
ক. ৫ শতাংশ, খ. ৬ শতাংশ, গ. ৮ শতাংশ, ঘ. ১০ শতাংশ। উত্তর: ঘ. ১০ শতাংশ
প্রশ্ন ৩: প্যারাফিন মোম ব্যবহৃত হয়—
i. টয়লেট্রিজ তৈরিতে, ii. ভ্যাসলিন তৈরিতে, iii. ন্যাপথা তৈরিতে। নিচের কোনটি সঠিক? ক. i ও ii, খ. i ও iii, গ. ii ও iii, ঘ. i, ii ও iii। উত্তর: ক. i ও ii
প্রশ্ন ৪: ‘অ্যারোমেটিক’ শব্দের অর্থ কী?
ক. সুগন্ধ, খ. সুস্বাদু, গ. তেতো স্বাদযুক্ত, ঘ. দুর্গন্ধময়। উত্তর: ক. সুগন্ধ
প্রশ্ন ৫: ন্যাপথলিনের সংকেত কোনটি?
ক. C10H8, খ. CH8, গ. C10H, ঘ. CH। উত্তর: ক. C10H8
প্রশ্ন ৬: ইথানলের সংকেত কোনটি?
ক. CH3-CH2-OH, খ. C2H5CH, গ. C2H5CO, ঘ. C2H5HO। উত্তর: ক. CH3-CH2-OH
প্রশ্ন ৭: ‘প্যারাফিন’ শব্দের অর্থ কী?
ক. আসক্ত, খ. আসক্তহীন, গ. সুস্বাদু, ঘ. সুগন্ধি। উত্তর: খ. আসক্তহীন
প্রশ্ন ৮: ফরমালিনে থাকে—
i. ৪০ ভাগ মিথান্যাল, ii. ৫০ ভাগ মিথেন, iii. ৬০ ভাগ পানি। নিচের কোনটি সঠিক? ক. i ও ii, খ. i ও iii, গ. ii ও iii, ঘ. i, ii ও iii। উত্তর: খ. i ও iii
প্রশ্ন ৯: ভিনেগার কাজ করে—
i. খাদ্য তৈরিতে, ii. খাদ্য সংরক্ষণে, iii. খাদ্য পচনে। নিচের কোনটি সঠিক? ক. i ও ii, খ. i ও iii, গ. ii ও iii, ঘ. i, ii ও iii। উত্তর: ক. i ও ii
প্রশ্ন ১০: মারকিউরিক সালফেটের সংকেত কী?
ক. H2SO4, খ. HgSO4, গ. HgO4, ঘ. HgSO। উত্তর: খ. HgSO4
প্রশ্ন ১১: লেবুর রসে কোন অ্যাসিড পাওয়া যায়?
ক. সাইট্রিক অ্যাসিড, খ. নাইট্রিক অ্যাসিড, গ. মিথেন, ঘ. সালফেট। উত্তর: ক. সাইট্রিক অ্যাসিড
প্রশ্ন ১২: তেঁতুলে কোন অ্যাসিড পাওয়া যায়?
ক. টারটারিক অ্যাসিড, খ. নাইট্রিক অ্যাসিড, গ. সাইট্রিক অ্যাসিড, ঘ. সালফেট। উত্তর: ক. টারটারিক অ্যাসিড
প্রশ্ন ১৩: দইয়ে কোন অ্যাসিড থাকে?
ক. ল্যাকটিক অ্যাসিড, খ. টারটারিক অ্যাসিড, গ. নাইট্রিক অ্যাসিড, ঘ. সাইট্রিক অ্যাসিড। উত্তর: ক. ল্যাকটিক অ্যাসিড
প্রশ্ন ১৪: জীবাশ্ম জ্বালানি হলো—
i. কয়লা, ii. ডিজেল, iii. প্রাকৃতিক গ্যাস। নিচের কোনটি সঠিক? ক. i ও ii, খ. i ও iii, গ. ii ও iii, ঘ. i, ii ও iii। উত্তর: ঘ. i, ii ও iii
প্রশ্ন ১৫: পেট্রোলিয়ামে কত শতাংশ কেরোসিন থাকে?
ক. ১৩ শতাংশ, খ. ১৮ শতাংশ, গ. ২০ শতাংশ, ঘ. ৩০ শতাংশ। উত্তর: ক. ১৩ শতাংশ
প্রশ্ন ১৬: ইথানয়িক অ্যাসিডের শতকরা কত ভাগ জলীয় দ্রবণকে ভিনেগার বলে?
ক. ২ থেকে ৪ শতাংশ, খ. ৪ থেকে ৮ শতাংশ, গ. ৬ থেকে ১০ শতাংশ, ঘ. ৮ থেকে ১২ শতাংশ। উত্তর: গ. ৬ থেকে ১০ শতাংশ
প্রশ্ন ১৭: কয়লা কোন মৌলের রূপভেদ?
ক. C, খ. H, গ. N, ঘ. O। উত্তর: ক. C
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা



