এআইইউবি ও প্রটেকটিভ ইসলামী লাইফের মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর
এআইইউবি ও প্রটেকটিভ ইসলামী লাইফের বীমা চুক্তি

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং প্রটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড (পিআইএলআইএল)-এর মধ্যে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) এআইইউবি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি স্বাক্ষরকারী

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এআইইউবির ডিন ও ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক ড. তাজুল ইসলাম এবং প্রটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. কিশোর বিশ্বাস।

উপস্থিত ব্যক্তিবর্গ

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, প্রটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. শহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চুক্তির আওতা

এই চুক্তির আওতায় এআইইউবির ব্যবস্থাপনা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা প্রদান করা হবে। এই উদ্যোগ কর্মীদের কল্যাণ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ