মহাখালীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু
মহাখালীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত নিলিমা রানী সুমনা (২৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। রবিবার রাত ৮টা ৪৮ মিনিটে হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিবরণ

শনিবার রাতে মহাখালীর আমতলী এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন সুমনা। পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।

নিহতের পরিচয়

নিহত সুমনা কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ছোট কুষ্টারী গ্রামের সুবাস চন্দ্র বর্মনের মেয়ে। তিনি স্টুডেন্ট ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি করতেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের বক্তব্য

নিহতের বাবা সুবাস চন্দ্র বর্মন বলেন, “আমি সংবাদ শুনে হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই। কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানতে পারিনি। দুই বোনের মধ্যে সুমনা বড় ছিল।”

মরদেহ মর্গে

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ