চলতি বছরেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে মিড ডে মিল চালু: শিক্ষামন্ত্রী
চলতি বছরেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে মিড ডে মিল চালু

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, চলতি বছরেই বাংলাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হচ্ছে। বৃহস্পতিবার (৪ জুন) মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিশুদের পুষ্টি নিশ্চিত করতে মিড ডে মিল

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের শিশুরা যাতে পুষ্টিহীনতায় না ভোগে, সে জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এই বছরের মধ্যে প্রত্যেকটি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা মিড ডে মিল পাবে।’

খেলাধুলার মাধ্যমে শিশুদের বিকাশ

মন্ত্রী অনুষ্ঠানে বলেন, ‘আজকের এই অনুষ্ঠানটি বিশ্বে একটি রেকর্ড হতে পারে। ৬৫ হাজারেরও বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব এখানে রয়েছে। এখান থেকে আগামী দিনের মেসি বেরিয়ে আসবে। আমরা ছোট থেকেই তাদের খেলাধুলার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করছি। আমরা দেখেছি এশিয়ান গেমসে নারীরা জয়ী হয়েছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষার উন্নয়নে সরকারের পরিকল্পনা

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমাদের পরিকল্পনা অনুযায়ী, একটি স্কুলও খাবারবিহীন থাকবে না, একটি স্কুলও টেবিল ছাড়া থাকবে না, কোনো শিক্ষার্থী স্কুলড্রেস ছাড়া থাকবে না। তাদের জন্য আমরা সব ধরনের আরামদায়ক শিক্ষার ব্যবস্থা করছি। আমরা চাই না শিশুরা ব্যাগভর্তি বই নিয়ে প্রতিষ্ঠানে যাক। তারা হাসতে হাসতে, খেলতে খেলতে প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ