জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠানটি ২০তম গ্রেডে দুইটি পদে মোট ১৫ জন কর্মী নিয়োগ দেবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলবে ১৮ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে।
পদের বিবরণ
১. গার্ড (পুরুষ)
- পদসংখ্যা: ১০টি
- বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
- আবেদনের যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। এসএসসি বা এইচএসসি পাস এবং আনসারের ট্রেনিংপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- বয়স: ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।
২. গার্ড (মহিলা)
- পদসংখ্যা: ৫টি
- বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
- আবেদনের যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। এসএসসি বা এইচএসসি পাস এবং আনসারের ট্রেনিংপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- বয়স: ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।
অন্যান্য শর্তাবলি
- চাকরিরত প্রার্থীদের নিজ নিজ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
- অষ্টম শ্রেণি পাস প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
- নির্ধারিত তারিখের পর প্রাপ্ত ও অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের jobs.juniv.edu ওয়েবসাইটে অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৮ জুন ২০২৬ রাত ১১:৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে। আবেদন ফি ২০০ টাকা এবং এর সঙ্গে ১.২০ শতাংশ সার্ভিস চার্জ প্রদান করতে হবে। সফলভাবে আবেদন সম্পন্ন হলে প্রার্থী পূরণকৃত আবেদন ফরম ও পেমেন্ট রসিদ ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত ফরম প্রিন্ট করে পেমেন্ট রসিদসহ ৭ সেট ২১ জুন ২০২৬-এর মধ্যে পৌঁছাতে হবে। আবেদনপত্রের প্রতিটি কপির সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরপত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।


