প্রথম আলো বন্ধুসভার নজরুল জন্মবার্ষিকী আবৃত্তি প্রতিযোগিতা
প্রথম আলো বন্ধুসভার নজরুল আবৃত্তি প্রতিযোগিতা

প্রথম আলো বন্ধুসভার নজরুল জন্মবার্ষিকী আবৃত্তি প্রতিযোগিতা

প্রথম আলো বন্ধুসভা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করছে। এই প্রতিযোগিতায় দেশ ও দেশের বাইরের সব বন্ধুসভা ও তাদের পরিবারের সদস্যরা কবিতা আবৃত্তির ভিডিও পাঠাতে পারবেন।

প্রতিযোগিতার জন্য প্রেরিত ভিডিও মূল্যায়ন শেষে সেরা তিনজনকে পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত আরও পাঁচজনকে বিশেষ সনদ প্রদান করা হবে।

আবৃত্তির বিষয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যেকোনো একটি নির্বাচিত কবিতা আবৃত্তি করতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিয়মাবলি

  • একজন প্রতিযোগী নির্বাচিত একটিমাত্র কবিতাই আবৃত্তি করে পাঠাতে পারবেন।
  • আবৃত্তির সময় কবিতার অন্তর্নিহিত ভাব, ছন্দ, শব্দচয়ন ও উচ্চারণের বিষয়ে মনোযোগী হতে হবে।
  • সর্বনিম্ন ২ মিনিট থেকে সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যে নির্বাচিত কবিতা আবৃত্তির ভিডিও রেকর্ড করে গুগল ড্রাইভে সংযুক্ত করে প্রদত্ত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
  • ড্রাইভের লিংকটি পাবলিক অথবা “এনিওয়ান উইথ দ্য লিংক” অ্যাকসেস পারমিশনসহ পাঠাতে হবে।
  • ভিডিও ধারণের শুরুতেই প্রতিযোগীর নাম, বয়স, অধ্যয়নরত শ্রেণি/পেশা, জেলা ও বন্ধুসভার নাম উল্লেখ করতে হবে।
  • ভিডিও ওয়াইড ফ্রেমে (হরাইজন্টাল বা আড়াআড়ি) ধারণ করতে হবে।
  • কোলাহলমুক্ত, নীরব ও পর্যাপ্ত আলোযুক্ত স্থানে ভিডিও ধারণ করতে হবে।
  • ই-মেইল বা ড্রাইভের ডেসক্রিপশন অংশে প্রতিযোগীর নাম_অধ্যয়নরত শ্রেণি/পেশা_জেলা_বন্ধুসভার নাম_মুঠোফোন নম্বর অবশ্যই লিখতে হবে।
  • ভিডিও পাঠানোর শেষ সময় ২৫ মে ২০২৬, রাত ১১:৫৯ মিনিট।
  • পরবর্তী সময়ে আলাদা অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে।

ই-মেইল: [email protected]

প্রয়োজনে: ০১৯৫৫–৫৫২০৮৮ (দুপুর ১২ থেকে রাত ৯টা)

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ