জাবিতে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরাতে ৫০ হাজার টাকা পুরস্কার
জাবিতে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরাতে ৫০ হাজার টাকা পুরস্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারে সহায়তা করলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২০ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পুরস্কার ঘোষণা ও যোগাযোগের নম্বর

বিজ্ঞপ্তিতে বলা হয়, যে ব্যক্তি অভিযুক্তের সঠিক তথ্য প্রদান করবেন, তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া কেউ অভিযুক্তকে চিনলে বা তার অবস্থান সম্পর্কে জানলে ০১৭১৪০১২৩১৫ ও ০১৭২৭২৬৫৯৩৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ঘটনার বিবরণ

গত ১২ মে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের বর্ধিতাংশ ও পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তনের শিক্ষার্থী। রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে তিনি ক্যাম্পাসের রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকেন। পরে পুরাতন ফজিলাতুন্নেছা হলসংলগ্ন সড়কে পৌঁছালে ওই ব্যক্তি তার গলায় রুমাল বা দড়ির মতো কিছু পেঁচিয়ে টেনে-হিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ সময় পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হলের সামনের রাস্তা দিয়ে মোটরসাইকেলে কয়েকজন শিক্ষার্থী যাচ্ছিলেন। ভুক্তভোগীর চিৎকার শুনে তারা দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে অভিযুক্ত পালিয়ে যান। পরে মোটরসাইকেল আরোহীরা ওই শিক্ষার্থীকে আতঙ্কিত অবস্থায় জঙ্গলের পাশে দেখতে পান। তার পায়ে স্যান্ডেল ছিল না এবং শরীর ও কাপড়ে মাটি লেগে ছিল।

ঘটনার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে খবর দেন। নিরাপত্তা কর্মকর্তা ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল সেন্টারে নেন। একইসঙ্গে অভিযুক্তকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের সহায়তা চাওয়া

এদিকে, পুলিশও অভিযুক্তের পরিচয় ও অবস্থান জানতে জনসাধারণের সহযোগিতা চেয়েছে। শনিবার (১৬ মে) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক খুদেবার্তায় বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করতে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কেউ ওই ব্যক্তির পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য জানলে ০১৩২০-০৮৯৩০৫ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানোর অনুরোধ করা হয়েছে।