প্রতিভাবান শিশু-কিশোরদের উজ্জ্বল প্রতিভার ঝলক দেখতে সারাদেশ ঘুরে মার্কস অলরাউন্ডার এখন ঢাকায়। আগামী ১৫ ও ১৬ মে ঢাকার মতিঝিল, শাহাজানপুর থানা, শেরেবাংলা নগর থানা আংশিক, কাফরুল থানা আংশিক, মিরপুর মডেল থানা আংশিক ও নরসিংদী থানায় অনুষ্ঠিত হবে মার্কস অল রাউন্ডারের আঞ্চলিক পর্ব।
আগামী ১৫ ও ১৬ মে আঞ্চলিক পর্ব
শুক্রবার (১৫ মে) মতিঝিল ও শাহজাহানপুর থানার সকল স্কুল ও কলেজ নিয়ে কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এবং শেরেবাংলা নগর থানা আংশিক- (আগারগাঁও, তালতলা) কাফরুল থানা আংশিক- (শেওড়াপাড়া, কাজীপাড়া) ও মিরপুর মডেল থানা আংশিক (মিরপুর ৬০ ফিট, মিরপুর -১০, শেরেবাংলা নগর) থানার সকল স্কুল ও কলেজ নিয়ে আগারগাঁও তালতলা সরকারি কলোনী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
১৬ মে নরসিংদীতে পর্ব
১৬ মে নরসিংদী জেলার স্কুল ও কলেজ নিয়ে ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মার্কস অলরাউন্ডার ঢাকার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে ইচ্ছুকদের https://marksallrounder.com/ এ গিয়ে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
বিস্তারিত জানা যাবে মার্কস অলরাউন্ডারের অফিশিয়াল ফেসবুক পেজে ০৯৬১৪ ৫১৬১৭১ নম্বরে (সকাল ৮:০০টা - রাত ৮:০০টা) কল করে।



