বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। তিনি বলেছেন, ‘আমি মনে করি বাংলা ট্রিবিউন অনলাইন সংবাদপত্রের যে বাংলাদেশের জগৎ, সেই জগতে ইতিবাচক অবদান রেখেছে।’ বুধবার (১৩ মে) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের এক যুগপূর্তি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে তিনি একথা বলেন।
শুভেচ্ছা বার্তায় যা বলেছেন
শুভেচ্ছা বার্তায় আব্দুন নূর তুষার বলেন, ‘বাংলা ট্রিবিউন-এর একদম শুরুর দিনগুলোতে আমি নিয়মিত লিখতাম। বাংলা ট্রিবিউনের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে, যে সম্পর্কটি লেখক এবং সংবাদপত্রের সম্পর্ক। তো সেই সম্পর্কটি এখন নিয়মিত নেই। কিন্তু আমি বাংলা ট্রিবিউন-এর যে যাত্রা, সেই যাত্রার একজন সাক্ষী।’
তিনি আরও বলেন, ‘১২ বছর পার হয়েছে, আমরা আশা করি বাংলা ট্রিবিউন সামনের দিনে আরও অনেক উৎসব উদযাপন করবে এবং প্রতিবছরই নতুন নতুন কিছু তার সঙ্গে সংযুক্ত করতে পারবে।’
এক যুগের পথচলা
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৩ মে বাংলা ট্রিবিউনের যাত্রা শুরু হয়। এক যুগের পথচলায় বাংলা ট্রিবিউন যেমন দায়বদ্ধতা ও দায়িত্বশীলতার প্রমাণ রাখার চেষ্টা করে যাচ্ছে, তেমনই সঠিক সময়ে সঠিক খবর দেওয়ার মূলমন্ত্রে পাঠকদের আস্থার জায়গাও অর্জন করতে পেরেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা ট্রিবিউনকে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গণের বিশিষ্টজনেরা।



