অনলাইন জুয়ার আসক্তিতে মায়ের কাছ থেকে টাকা না পেয়ে ১৩ তলা থেকে লাফিয়ে শিক্ষার্থীর মৃত্যু
অনলাইন জুয়ার আসক্তিতে ১৩ তলা থেকে লাফিয়ে শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন জুয়ার আসক্তিতে মায়ের কাছ থেকে টাকা না পেয়ে ১৩ তলা থেকে লাফিয়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর কলাবাগানে অনলাইনে জুয়া খেলার জন্য মায়ের কাছ থেকে টাকা না পেয়ে ১৩ তলা থেকে লাফিয়ে পড়ে মো. ফয়সাল মাহমুদ (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে ঘটনাটি ঘটে। কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক সুমন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা সংবাদ পেয়ে রবিবার দিবাগত রাতে কলাবাগান ইস্টার্ন পান্থছায়া নামে বহুতল ভবনের পাশের দ্বিতীয় তলার ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।”

দীর্ঘদিনের আসক্তি ও পারিবারিক দ্বন্দ্ব

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, অনলাইনে জুয়ায় আসক্ত এই যুবক মায়ের কাছ থেকে টাকা চেয়ে না পেয়ে, ইস্টার্ন পান্থছায়া নামক ১৩ তলা ভবনের ১৩ তলায় নিজ ফ্ল্যাট থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন। মৃতের পরিবারের বরাতে তিনি আরও বলেন, “ছেলেটি গত চার বছর যাবৎ প্রতিদিন মায়ের কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা নিয়ে অনলাইনে জুয়া খেলতো।”

গত শনিবার রাতে মায়ের কাছ থেকে টাকা চেয়ে না পেয়ে রাগারাগি করেন তিনি। পরদিন রবিবার রাত আনুমানিক ৯টার দিকে মাকে ঘরে আটকে জোরপূর্বক টাকা দাবি করেন— না দেয়ায়, তাকে মারতে যান। তার মা আয়েশা হক বাঁচার জন্য বিল্ডিংয়ের সমিতির লোকজনের সহায়তা চান। তারা এসে সেখান থেকে তার মাকে রক্ষা করেন। এই ফাঁকে ছেলে ১৩ তলার ঘরের খোলা জানালার গ্রিল খুলে লাফিয়ে পাশের ভবনের দ্বিতীয় তলার ছাদের ওপরে পড়েন। ঘটনাস্থলে তিনি মারা যান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষা ও পারিবারিক পটভূমি

আরও জানা যায়, নিহত মো. ফয়সাল মাহমুদ রুপগঞ্জে একটি কারিগরি কলেজের শিক্ষার্থী ছিলেন। তার মা তাকে রুপগঞ্জে একটি কারিগরি কলেজে ভর্তি করিয়েছিলেন। কিন্তু সেখানে তেমন যেতেন না। সারাদিন-রাত অনলাইনে জুয়া খেলতেন। মো. ফয়সাল মাহমুদ চাঁদপুর সদর উপজেলার জোড়া পুকুরপাড় এলাকার মৃত ডাক্তার একেএম মাহমুদুল হকের ছেলে। কলাবাগান ইস্টার্ন পান্থছায়া নামক বহুতল ভবনের ১৩ তলার ফ্ল্যাটে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

এই ঘটনা অনলাইন জুয়ার আসক্তি ও পারিবারিক দ্বন্দ্বের ভয়াবহ পরিণতি তুলে ধরেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং পরিবারকে সহায়তা প্রদান করা হচ্ছে।