বাংলা ট্রিবিউনের একযুগ পূর্তিতে তথ্যমন্ত্রীর শুভেচ্ছা
বাংলা ট্রিবিউনের একযুগ পূর্তিতে তথ্যমন্ত্রীর শুভেচ্ছা

প্রতিষ্ঠার একযুগ পেরিয়ে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ১৩তম বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এক শুভেচ্ছা বাণীতে প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করেছেন।

তথ্যমন্ত্রীর শুভেচ্ছা বাণী

বুধবার (১৩ মে) দেওয়া শুভেচ্ছা বাণীতে তথ্যমন্ত্রী বলেন, 'প্রতিষ্ঠালগ্ন থেকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাংলা ট্রিবিউনকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে দেখা গেছে।' তিনি আরও বলেন, অনলাইন পত্রিকা 'বাংলা ট্রিবিউন' একযুগ পার করে ১৩তম বছরে পদার্পণ করছে জেনে তিনি আনন্দিত।

অনলাইন সংবাদপত্রের গুরুত্ব

বর্তমান বিশ্বে দ্রুততম সময়ে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রচারে অনলাইন সংবাদপত্র বিশেষ গুরুত্ব বহন করছে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, 'অবাধ তথ্যপ্রবাহের যুগে জরুরি সংবাদটি সাধারণ মানুষের কাছে সঠিক ও দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ট্রিবিউন এ লক্ষ্য অর্জনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছি।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শুভেচ্ছা বাণীতে তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর শুভলগ্নে গণমাধ্যমটির পাঠক, শুভানুধ্যায়ী, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ