মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০২৬ প্রকাশ
মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষা নীতিমালা-২০২৬ প্রকাশ

মাদ্রাসা শিক্ষা বোর্ড আলিম পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০২৬ প্রকাশ করা হয়েছে। সোমবার (১৫ জুন ২০২৬) মাদ্রাসা শিক্ষা বোর্ড এ নীতিমালা প্রকাশ করে।

নীতিমালার মূল বিষয়বস্তু

নীতিমালায় অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো:

  • আলিম পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রার্থিতা
  • আবেদন ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের যোগ্যতা
  • পরীক্ষা পরিচালনার নিয়ম
  • কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য
  • ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য
  • ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি কিছু জরুরি নির্দেশনা
  • কক্ষপ্রত্যবেক্ষক ও তাঁর দায়িত্ব
  • কেন্দ্রে উপস্থিত বোর্ড কর্মকর্তাদের দায়িত্ব
  • ভিজিলেন্স টিম গঠন
  • শৃঙ্খলাসম্পর্কিত নিয়ম
  • উত্তরপত্রের বান্ডেল প্রস্তুতকরণ ও বোর্ডে পাঠানোর নিয়ম
  • উত্তরপত্রের কভার পৃষ্ঠার ওএমআরের প্যাকেট প্রস্তুত ও কম্পিউটার সেলে পাঠানোর নিয়ম
  • ব্যবহারিক পরীক্ষার নম্বর বোর্ডে পাঠানোর নিয়ম
  • বহিষ্কৃত পরীক্ষার্থীদের উত্তরপত্র বোর্ডে পাঠানোর নিয়ম
  • অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থার বিবরণ
  • শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ পদ্ধতি
  • উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও রেকর্ডপত্র সংরক্ষণ
  • গ্রেডিং পদ্ধতি সংক্রান্ত প্রজ্ঞাপন
  • ফল প্রকাশ–সংক্রান্ত নীতিমালা
  • ২০২৬ সালের আলিম পরীক্ষার সময়সূচি

পরীক্ষার সময়সূচি

চলতি ২০২৬ সালের আলিম পরীক্ষা ২ জুলাই শুরু হবে। পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টায় শেষ হবে পরীক্ষা। প্রথম দিনে কোরআন মজিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার শেষ দিন ৮ আগস্ট উচ্চতর গণিত দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা ৯ থেকে ১৪ আগস্ট পর্যন্ত চলবে। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর বোর্ডে পাঠাতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কেন্দ্র তালিকা

ইতিমধ্যে আলিম পরীক্ষা-২০২৬–এর কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। এ বছর দেশব্যাপী মোট ৪৬১টি কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে।