৬০ সেকেন্ডে সোয়া ১ কেজি মধু খেয়ে বিশ্বরেকর্ড জার্মানির অরটলফের
৬০ সেকেন্ডে সোয়া ১ কেজি মধু খেয়ে বিশ্বরেকর্ড অরটলফের

মধু পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটি খাবার। তবে মাত্র ৬০ সেকেন্ডের মধ্যে এক কেজিরও বেশি ঘন মধু খেয়ে সাবাড় করা এমন একটি চ্যালেঞ্জ, যা খুব কম মানুষই সম্ভব বলে মনে করবেন। পানি বা কোমল পানীয়ের মতো তরল পদার্থের তুলনায় মধুর ঘনত্ব অনেক বেশি। এর আঠালো টেক্সচারের কারণে এটি দ্রুত গেলা অত্যন্ত কঠিন, যা এই কীর্তিকে আরও বেশি চ্যালেঞ্জিং করে তুলেছে।

অসাধারণ কীর্তি

এই অনন্য রেকর্ডটি গড়েছেন জার্মানির আন্দ্রে অরটলফ। অদ্ভুত এবং ব্যতিক্রমী সব চ্যালেঞ্জে অংশ নেওয়ার জন্য তিনি বেশ সুপরিচিত। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখাতে অরটলফ ৬০ সেকেন্ডে ১,২৭৩ গ্রাম (প্রায় সোয়া এক কেজি) মধু খেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই রেকর্ড গড়ার একটি ভিডিওতে দেখা যায়, তিনি একটি বড় চামচ ব্যবহার করে অত্যন্ত দ্রুততার সঙ্গে পাত্র থেকে মধু খাচ্ছেন।

স্বাস্থ্যঝুঁকি ও সাফল্য

সাধারণ মানুষের জন্য এত দ্রুত মধু খাওয়া শ্বাসরোধের ঝুঁকি তৈরি করতে পারে। তবে অরটলফ তার অভিজ্ঞতা, দৃঢ় সংকল্প এবং অনুশীলনের মাধ্যমে এই চ্যালেঞ্জটি সফলভাবে সম্পন্ন করেছেন এবং তথাকথিত ‘সুগার রাশ’ (হঠাৎ শরীরে শর্করার মাত্রা বেড়ে যাওয়া) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সূত্র: সামা টিভি

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ