পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১০৩৫ শিক্ষানবিশ লাইনম্যান নিয়োগ
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১০৩৫ শিক্ষানবিশ লাইনম্যান নিয়োগ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে ১০৩৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরমের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

পদের নাম: শিক্ষানবিশ লাইনম্যান। পদসংখ্যা: ১০৩৫টি। চাকরির ধরন: অস্থায়ী। প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ। কর্মস্থল: দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স: ১৯ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ২০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার/ক্রসড পোস্টাল অর্ডার আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আবেদনকারীকে নিজ জেলার পল্লী বিদ্যুৎ সমিতিতে সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

আবেদন ফি

সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারের অনুকূলে ২০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার/ক্রসড পোস্টাল অর্ডার করতে হবে।

শারীরিক পরীক্ষা

শুধুমাত্র শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় ডাকা হবে। শারীরিক পরীক্ষার তারিখ: ১৯ মে ২০২৬, সকাল ৯টা।

আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট বা স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির নোটিশ বোর্ড দেখতে পারেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ