যশোরে আরও একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রতিমন্ত্রীর
যশোরে আরও একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে যশোরের শার্শা উপজেলার উলাশী খাল পুনঃখনন উদ্বোধনের পাঁচ দিনের মাথায় আরও একটি খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। শনিবার (২ মে) আনুষ্ঠানিকভাবে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সিরিজ খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করেন। পরে তিনি খালপাড়ে বৃক্ষরোপণ করেন।

প্রতিমন্ত্রীর বক্তব্য

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনি অঙ্গীকার ছিল খাল পুনঃখনন কর্মসূচি। সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজের নেতৃত্ব দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজ হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজ শুরু হলো। এর মাধ্যমে ১৭টি গ্রাম জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। তিনি বলেন, খাল পুনঃখনন শেষ হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। দেশের অর্থনীতির ভিত্তি আরও মজবুত হবে।

অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতি

এ সময় আরও উপস্থিত ছিলেন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রকল্পের বিবরণ

২০২৫–২৬ অর্থবছরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় এ খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে। দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিকরা খাল পুনঃখনন কাজ করবেন। তিন কিলোমিটার সিরিজ খাল পুনঃখনন কাজের ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ১৯ হাজার টাকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ