প্রথম আলো ফাইল ছবি
যুব উন্নয়ন অধিদপ্তরে বড় নিয়োগ
যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে মোট ২৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ জুন ২০২৬।
চাকরির বিবরণ
- পদের নাম: সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
- পদসংখ্যা: ২৪২
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি
- বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-১১) ১২,৫০০-৩০,২৩০ টাকা
- বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা http://dyd.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি
প্রতি আবেদনের জন্য ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ) নির্ধারণ করা হয়েছে।
আবেদনের সময়সীমা
- শুরুর তারিখ ও সময়: ২৪ মে ২০২৬, সকাল ৯টা
- শেষ তারিখ ও সময়: ২৩ জুন ২০২৬, বিকাল ৪টা
বিস্তারিত তথ্য
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারেন https://tinyurl.com/yubpmehd এই ঠিকানায়।
এছাড়া, জুডিশিয়াল সার্ভিস কমিশনে ৯৬৮ পদে বিশাল নিয়োগ, জীবন বীমা করপোরেশনে ১০০ জন নিয়োগসহ আরও অনেক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ সংক্রান্ত সর্বশেষ খবর পেতে প্রথম আলোর গুগল নিউজ চ্যানেল ফলো করুন।



