৬৫ বছরের পুরোনো রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
৬৫ বছরের পুরোনো রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারী উপজেলার বাহারেরঘাট এলাকা থেকে মাটিয়াল আদর্শবাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা ৬৫ বছর ধরে অবহেলিত। এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে আসছেন। চিলমারী, উলিপুর ও সুন্দরগঞ্জ—এই তিন উপজেলার মানুষের চলাচলের জন্য রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মানববন্ধনে অংশগ্রহণ

শনিবার (২৩ মে) দুপুরে মাটিয়াল আদর্শবাজার এলাকায় এই দাবিতে মানববন্ধন করেন চিলমারীর থানাহাট, তবকপুর ও বজরা ইউনিয়নের বাসিন্দারা। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ তিন ইউনিয়নের শতাধিক মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তব্য রাখেন আলহাজ্ব মো. হাবিবুর রহমান, শিক্ষক মো. আশেক আলী, মো. মাসুদ রানা, সাংবাদিক আলমগীর হোসাইন, ফয়সাল হক রকি, রাফিউল ইসলাম রাফি, পল্লী চিকিৎসক আতিকুর রহমান মন্টু, মিনহাজুল ইসলাম সবুজ ও আব্দুস সালাম প্রমুখ।

বক্তাদের বক্তব্য

বক্তারা বলেন, বাহারেরঘাট থেকে মাটিয়াল আদর্শবাজার পর্যন্ত এই রাস্তাটি ৬৫ বছরের পুরোনো। তিন উপজেলার সংযোগস্থল হওয়ায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে রাস্তাটি সংস্কার বা পাকা করা হয়নি। বর্তমানে সড়কটির বিভিন্ন স্থান ভেঙে ও ক্ষয়ে গিয়ে মানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তারা আরও বলেন, রাস্তাটির বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে জরুরি রোগী নিয়ে সময়মতো হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তাই দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবি জানান তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ