খাগড়াছড়িতে খাল খননের স্কেভেটর পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
খাগড়াছড়িতে স্কেভেটর পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

খাগড়াছড়ির গুইমারায় সরকারি উদ্যোগে খাল খননের কাজে ব্যবহৃত একটি স্কেভেটর (খননযন্ত্র) পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২১ মে) মধ্যরাতে গুইমারার হাফছড়ি ইউনিয়নের পিলাক খাল খনন কাজে ব্যবহৃত স্কেভেটরটিতে আগুন দেয় তারা।

ঘটনার বিবরণ

হাফছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পিলাক খাল খনন কমিটির প্রকল্প সভাপতি অংগ্যজয় মারমা জানান, রাতের আঁধারে কে বা কারা এসে স্কেভেটরটিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্না।

প্রকল্পের অগ্রগতি

ইউএনও জানান, ২৮ এপ্রিল থেকে পিলাক খাল খনন কাজ শুরু হয়েছে এবং ইতিমধ্যে খালের বেশ কিছু অংশ খননের কাজ শেষ হয়েছে। তিনি বলেন, 'বৃহস্পতিবার রাতে একটি স্কেভেটরে আগুন দেওয়া হয়েছে। আমরা অবশ্যই আইনি ব্যবস্থা নেব।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তদন্ত ও আইনি ব্যবস্থা

গুইমারা থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, আগুন দেওয়ার ঘটনায় দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ টিম কাজ করছে। খাগড়াছড়ি জেলায় এ ধরনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ