চউক চেয়ারম্যানকে 'সরকারের বিরুদ্ধের লোক' বললেন প্রতিমন্ত্রী
'সরকারের বিরুদ্ধের লোক' বললেন প্রতিমন্ত্রী চউক চেয়ারম্যানকে

চট্টগ্রাম নগরীর টাইগারপাস সিটি করপোরেশন কার্যালয়ে জলাবদ্ধতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমকে কঠোর ভাষায় ধমকান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়

বৃহস্পতিবার সকালে সিটি করপোরেশন কার্যালয়ে জলাবদ্ধতা সম্পর্কিত এক সভায় যোগদান করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৈঠকে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমকে ধমকান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, 'আপনি সরকারের বিরুদ্ধের লোক'। জবাবে সিডিএ চেয়ারম্যান বলেন, 'শাহাদাত ভাই (মেয়র) আমাকে চেনেন স্যার।' প্রতিমন্ত্রী প্রত্যুত্তরে বলেন, 'শাহাদাত ভাই চিনলে কী হবে! চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ৩৬টি খালে সংস্কার করছে। সমস্যাটা হয়েছে আপনাদের নিয়ে। মিডিয়ায় আপনার কোনো বক্তব্য নাই। সাধারণ মানুষ রাগ-ক্ষোভ ঝাড়ছে মেয়র শাহাদাতের ওপর।'

নগরীর উন্নয়নকাজ পরিদর্শন

এদিকে প্রতিমন্ত্রী বৃহস্পতিবার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে খাল খনন, ডাইভারশন, রেগুলেটর ও সড়ক উন্নয়নকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিদর্শনের শুরুতে প্রতিমন্ত্রী মহেশ রেগুলেটর ও মহেশখাল কুমার রেগুলেটর এলাকা ঘুরে দেখেন। পরে বাফরক বিল্ডিং মোড়, কোতোয়ালী মোড়, মেরিন ড্রাইভ, মরিয়ম বিবি, কলাবাগিচা, টেকপাড়া, চাক্তাই ও রাজাখালী খাল এলাকার চলমান কাজ পরিদর্শন করেন। এছাড়া শাহ আমানত সেতু সংযোগ সড়ক হয়ে বাকলিয়া এক্সেস রোডের মোড়, চাক্তাই ডাইভারশন খাল, চন্দনপুরা, চকবাজার ফুলতলা ব্রিজ, কাপাসগোলা, কাতালগঞ্জ ও প্রবর্তক মোড় এলাকার উন্নয়ন কার্যক্রমও ঘুরে দেখেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিমন্ত্রীর বক্তব্য

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, 'নগর সরকার ব্যবস্থা এখনো কেন্দ্রীয় সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় হলেও বর্তমান বাস্তবতায় মেয়রের নেতৃত্বে গঠিত সমন্বয় কমিটির মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুযোগ তৈরি হয়েছে।' তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে ভবিষ্যতে চট্টগ্রামবাসী স্থায়ী স্বস্তি পাবে।

তবে বুধবার সন্ধ্যায় প্রতিমন্ত্রী শাহে আলমের একটি বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা বেশ ট্রল করেন। প্রতিমন্ত্রী প্রবর্তক মোড় এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, 'কই আমি তো দেখছি চট্টগ্রাম সুন্দর আছে। পানির ওপর ভাসছে না। কয়েক ঘণ্টার বৃষ্টিতে কিছুটা জলাবদ্ধতা হয়েছে। পৃথিবীর উন্নত দেশেও এরকম হয়।'