সিন্ডিকেটেড সংবাদ প্রচারের অভিযোগে জামায়াতের নিন্দা
সিন্ডিকেটেড সংবাদ প্রচারের অভিযোগে জামায়াতের নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনাম ও ভাবমর্যাদা ক্ষুণ্ন করার হীন উদ্দেশ্যে দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন ‘সিন্ডিকেটেড সংবাদ’ পরিবেশন করছে বলে অভিযোগ করেছে দলটি। রোববার এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এই অভিযোগ করেন।

জামায়াতের বিবৃতির বক্তব্য

বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক কালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনাম ও ভাবমর্যাদা ক্ষুণ্ন করার হীন উদ্দেশ্যে দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন সিন্ডিকেটেড সংবাদ পরিবেশন করছে। এহেন উদ্দেশ্যপ্রণোদিত ও যোগসাজশপূর্ণ সংবাদ প্রচারের মাধ্যমে জামায়াতে ইসলামীর অর্জিত সুনাম ও সুখ্যাতি বিনষ্ট করা যাবে না।’

জামায়াতের পরিচয় ও অবদান

বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতে ইসলামী দেশের সাংবিধানিক কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল একটি নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক ভাবধারার ইসলামি রাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটি জনকল্যাণমুখী নানাবিধ কর্মসূচির মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে বহুমুখী অবদান রেখে চলেছে। বাংলাদেশের প্রতিটি জাতীয় সংকটময় মুহূর্তে জামায়াতের নেতা–কর্মীরা দুর্গতদের পাশে থাকার যথাসাধ্য চেষ্টা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অতীতের প্রসঙ্গ

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অতীতে কারা দেশে ফ্যাসিবাদের বীজ বপন করেছিল, কারা পদলেহন ও দালালি করে জুলুমের রাজতন্ত্র সুপ্রতিষ্ঠিত করেছিল এবং কারা নির্লজ্জ তোষামোদের মাধ্যমে দেশের সব সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, তা দেশবাসীর স্মৃতিতে অত্যন্ত জাজ্বল্যমান। তাই এ–জাতীয় অসত্য, কাল্পনিক ও উদ্দেশ্যমূলক ‘সিন্ডিকেটেড সংবাদ’ পরিবেশন করে সচেতন দেশবাসীকে বিভ্রান্ত করার কোনো অপচেষ্টাই সফল হবে না। এ দেশের সচেতন জনগণ এমন অপপ্রচারে কর্ণপাত করবে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংবাদপত্রের প্রতি আহ্বান

বিবৃতির শেষাংশে কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান জামায়াতের এই নেতা।