শিশু বাঁচাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীরও
শিশু বাঁচাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীরও

ফটিকছড়ি উপজেলায় নৌকাভ্রমণে গিয়ে পানিতে পড়ে যাওয়া তিন বছরের শিশুকে বাঁচাতে গিয়ে এক ব্যবসায়ী নিজেও প্রাণ হারিয়েছেন। শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার পাইন্দং এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

দুই মৃত্যুর শোক

মৃতরা হলেন- ফটিকছড়ি পৌরসভার নঈম উদ্দিনের তিন বছরের মেয়ে মুনতাহা ও পাইন্দং এলাকার আবুল কাশেমের ছেলে মো. মফিজ উদ্দিন (৪৫)। মফিজ উদ্দিন এনডিএস এগ্রো লিমিটেডের মালিক ছিলেন।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াতে এসে কয়েকজন শিশু ও স্বজন পাইন্দংয়ের নতুন বাজার এলাকার একটি লেকে নৌকাভ্রমণে বের হন। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে তিন শিশুসহ চারজন পানিতে তলিয়ে যায়। স্থানীয়দের তাৎক্ষণিক চেষ্টায় কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলেও তিন বছরের মুনতাহা নিখোঁজ হয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা করতে পানিতে নামেন মফিজ উদ্দিন। দীর্ঘক্ষণ উদ্ধার তৎপরতা চালানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে মুনতাহা ও মফিজ উদ্দিনকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বক্তব্য

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল আলম বলেন, শিশুসহ দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ