কোরবানির প্রকৃত শিক্ষা আত্মত্যাগ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা: মির্জা ফখরুল
কোরবানির প্রকৃত শিক্ষা আত্মত্যাগ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু পশু জবাই নয়, বরং মনের ভেতরে লুকিয়ে থাকা লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও পশুত্বকে পরাজিত করার শিক্ষা গ্রহণের মধ্যেই পবিত্র কুরবানির প্রকৃত মাহাত্ম্য ও তাৎপর্য নিহিত রয়েছে।

ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে ঈদের নামাজ শেষে বক্তব্য

বৃহস্পতিবার (২৮ মে) ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগ ও আদর্শকে ধারণ করেই মুসলিম বিশ্ব পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে। কোরবানির প্রকৃত শিক্ষা মানুষের আত্মত্যাগ, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মধ্যে নিহিত।

দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য প্রসঙ্গে

দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সমাজের একটি বড় অংশ এখন চরম অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার। হতদরিদ্র ও বঞ্চিত মানুষের দুঃখ-দুর্দশা দূর করা এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি। তিনি আরও বলেন, আসুন, কোরবানি থেকে শিক্ষা নিয়ে আমরা সমাজের সব অন্যায়-অবিচার ও বৈষম্য দূর করি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাম্য ও ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের আহ্বান

দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে একটি সাম্য, সমতা ও ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। নামাজ শেষে উপস্থিত মুসল্লি, ঠাকুরগাঁওবাসী এবং দেশ-বিদেশের মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ