সচিবের সই ছাড়াই জোর করে ফাইল অনুমোদন করেছিলেন আসিফ: প্রতিমন্ত্রী
সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন আসিফ: প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রীর গুরুতর অভিযোগ

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের সই ছাড়াই জোর করে একটি ফাইল অনুমোদন করেছিলেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

নিয়মবহির্ভূত কাজ

প্রতিমন্ত্রী বলেন, একটি ফাইল নোটিশে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন উপদেষ্টা সচিবের সই ছাড়াই জোর করে ফাইল নিয়ে নিজে সই করে অনুমোদন দিয়েছেন। এটি রুলস অব প্রসিডিউর ও রুলস অব বিজনেসের পরিপন্থি। তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের সই ব্যতিরেকে কখনোই মন্ত্রী একটি ফাইল অনুমোদন দিতে পারেন না।

পিরোজপুরে উন্নয়ন ও দুর্নীতি তদন্ত

প্রতিমন্ত্রী জানান, পিরোজপুর জেলায় ১৮ মাস ধরে বন্ধ থাকা উন্নয়ন কর্মকাণ্ড পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ১৫-১৭ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় সংঘটিত অনিয়ম ও দুর্নীতির তদন্তে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তদন্তে পিরোজপুরে ভয়াবহ দুর্নীতির চিত্র উঠে এসেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভুয়া বিলে ৬ হাজার কোটি টাকা

বিগত সরকারের সময় কোনো বাস্তব কাজ সম্পন্ন না করেই শুধু ভুয়া বিল তৈরি করে ট্রেজারি থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এই তদন্তে আসিফ মাহমুদের ফাইল অনুমোদনের বিষয়টিও অন্তর্ভুক্ত হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ