ঢাকা উত্তর সিটিতে কোরবানির হাটে নারীদের জন্য পিঙ্ক টয়লেট নির্মাণের নির্দেশ
ডিএনসিসিতে কোরবানির হাটে নারীদের জন্য পিঙ্ক টয়লেট

রাজধানীর উত্তর সিটি করপোরেশন এলাকায় আসন্ন কোরবানির পশুর হাটগুলোতে নারীদের জন্য ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। বুধবার (২০ মে) সকালে কোরবানির হাট ইজারাদারসহ সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

ইজারার শর্ত ভাঙলে ব্যবস্থা

সভায় প্রশাসক বলেন, ইজারার শর্ত ভাঙলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পশুর হাটকে কেন্দ্র করে রাজধানীতে যেন জনদুর্ভোগ বা যানজট না হয়, সে বিষয়েও সিটি করপোরেশন কঠোর নজরদারি রাখবে।

বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা

তিনি আরও বলেন, হাট থেকে প্রতিদিনের বর্জ্য প্রতিদিনই অপসারণ করতে হবে, যাতে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে এবং সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন। এ সময় নারীদের সুবিধার কথা বিবেচনায় প্রতিটি হাটে ‘পিঙ্ক টয়লেট’ নামে গোলাপি রঙের আলাদা টয়লেট নির্মাণের নির্দেশনাও দেন ডিএনসিসি প্রশাসক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ