টাঙ্গন নদী থেকে ৩৮ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
টাঙ্গন নদী থেকে ৩৮ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

ঠাকুরগাঁও সদর উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ৩৮ ঘণ্টা পর সারুপ (৯) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকালে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহায়তায় রংপুর থেকে আসা একটি ডুবুরি দল নদী থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত সারুপ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

ঘটনার বিবরণ

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নারগুন ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সারুপ। এরপর স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে খবর পেয়ে বুধবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রায় আট ঘণ্টা ধরে নদীতে তল্লাশি চালানোর পর বুধবার বিকালে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের বক্তব্য

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর থেকে আগত বিশেষ ডুবুরি দল দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ