শূন্যরেখায় দুই শিশুসহ ৯ জনের মানবেতর জীবন, বিএসএফের পুশইন
শূন্যরেখায় দুই শিশুসহ ৯ জনের মানবেতর জীবন

কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় চার দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে দুই শিশুসহ ৯ জন। ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বেআইনিভাবে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে খোলা জায়গায় অবস্থান করায় দুই শিশু অসুস্থ হয়ে পড়েছে।

স্থানীয়দের সহায়তা

বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা যতদূর সম্ভব তাদের খাদ্য ও পানি সরবরাহ করছে। বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক হলেও এখনো কোনো সমাধান মেলেনি।

ঘটনার বিবরণ

জানা গেছে, ১৪ জুন ভোর ৬টার দিকে বিএসএফ রৌমারীর গয়টাপাড়া ১০৬০/১-এস সীমান্ত ও মানকারচর ১০৬৬ সীমান্ত পিলার এলাকা দিয়ে পৃথক দুটি দলে মোট ৯ জনকে ঠেলে দেয়। তাদের মধ্যে গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং মানকারচর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইন করা হয়। পরে বিজিবি নিরাপত্তা জোরদার করে এবং স্থানীয়রা সতর্ক অবস্থান নেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুর্ভোগের চিত্র

স্থানীয়রা জানান, শূন্যরেখায় অবস্থানকারীরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। বিশেষ করে নারী ও শিশুদের অবস্থা অত্যন্ত করুণ। খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসহ মৌলিক সুযোগ-সুবিধা থেকে তারা এখন বঞ্চিত। সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবির বক্তব্য

৩৫ বিজিবির গয়টাপাড়া বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম বলেন, রোববার ভোরে ভারতের ঝালোরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা অবৈধভাবে ছয়জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তারা এখন পর্যন্ত ভারতের ১৫০ গজের মধ্যে অবস্থান করছে। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। আমরা সাফ জানিয়ে দিয়েছি, পুশইন করা নাগরিকদের কোনোভাবেই বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। বিএসএফের পুশইন ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ