বগুড়ায় ডাকাতির সময় গণপিটুনিতে এক যুবক নিহত
বগুড়ায় ডাকাতির সময় গণপিটুনিতে যুবক নিহত

বগুড়ার শিবগঞ্জে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে মো. সেলিম ফকির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে সুজন মজুমদারের বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত সেলিম কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে। তার বিরুদ্ধে বগুড়াসহ বিভিন্ন থানায় চুরি ও দস্যুতার ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে তিনজন ডাকাত সিঁধ কেটে সুজন মজুমদারের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে সুজনের স্ত্রী ও সন্তানকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুই চোর পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে আটক করে এলাকাবাসী। পরে উত্তেজিত জনতার মারধরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশের বক্তব্য

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীন বলেন, নিহত সেলিমের বিরুদ্ধে বগুড়াসহ বিভিন্ন থানায় চুরি ও দস্যুতার ৯ টি মামলা চলমান রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রকিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ