সীমান্তবর্তী ১১ জেলায় আনসার-ভিডিপি মোতায়েন, নিরাপত্তা জোরদার
সীমান্তবর্তী ১১ জেলায় আনসার-ভিডিপি মোতায়েন

সীমান্তবর্তী ১১ জেলায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার (৮ জুন) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সমঝোতা স্মারকের আওতায় সম্পৃক্ততা

তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ২০২৫ সালে সই করা সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত এলাকায় আনসার ও ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে। এর ফলে সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর হয়েছে।

দায়িত্ব পালন ও সমন্বয়

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে আনসার-ভিডিপি সদস্যরা বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সীমান্তবর্তী জেলাগুলো

সীমান্তবর্তী ১১টি জেলাগুলো হলো- চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়ি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ