কলাবাগানে এসএসসি পরীক্ষার্থী নিহত, ছোট ভাই আটক
কলাবাগানে এসএসসি পরীক্ষার্থী নিহত, ছোট ভাই আটক

রাজধানীর কলাবাগান থানা এলাকায় এক এসএসসি পরীক্ষার্থী ‘ভারী বস্তুর’ আঘাতে নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

ঘটনার বিবরণ

ঘটনাটি ঘটে গতকাল রোববার রাতে কলাবাগান এলাকার একটি বাসায়। নিহত শিক্ষার্থী (১৭) রাজধানীর একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) সামছুল হক সুমন বলেন, তিনি জানতে পেরেছেন, গতকাল রাত সাড়ে নয়টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই রাগান্বিত হয়ে একটি ভারী লোহার বস্তু (ডাম্বল) দিয়ে তার বড় ভাইয়ের মাথায় আঘাত করে। এতে বড় ভাই গুরুতর আহত হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার ও মৃত্যু

এসআই সামছুল হক আরও বলেন, রক্তাক্ত অবস্থায় বড় ভাইকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় ছোট ভাইকে (১৬) আটক করা হয়।

ঘোষণা: আইনি বাধ্যবাধকতা ও প্রথম আলোর নীতিমালা অনুযায়ী দুই কিশোরের নাম–পরিচয় এই প্রতিবেদনে প্রকাশ করা হয়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ